অভিনব কায়দায় সোনার দোকান থেকে চুরি
দি নিউজ লায়ন; মঙ্গলবার সকালে শ্যামপুরের সীতাপূরের দেওয়ানতলা হাটে প্যাকেট থেকে সোনার চেন বের করে দেখালে আমার বৌদির পচ্ছন্দ হবে এবং চেন কিনবে। এই গল্প ফেঁদে সোনার দোকানের মালিককে বোকা বানিয়ে ৮ টি সোনার চেন নিয়ে চম্পট দিল ২ দুস্কৃতী। দোকানের মালিকের দাবি চুরি যাওয়া অলংকারের মূল্য লক্ষাধিক টাকা। শ্যামপুর থানার পুলিশ দোকানের ভিতরে থাকা সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের পরিচয় জানার চেষ্টা করছে।
জানা গেছে মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ একটি বাইকে চেপে ৩ যুবক দেওয়ানতলা হাটে স্বাগতা জুয়েলার্সের সামনে এসে দাঁড়ায়। এক যুবক বাইকে স্টার্ট দিয়ে বসে থাকলেও দুই যুবক দোকানের ভেতরে ঢোকে। পরে ১৭০০ টাকা দিয়ে একটি রূপোর মাদুলি ও একটি সোনার এস কেনে দোকানের মালিক সুকেশ কর জানান এরপর এক যুবক সোনার চেন দেখতে চায়। আমি বাক্স থেকে চেন দেখানোর পর ওই যুবক বলে তার বৌদিকে নিয়ে চেন কিনতে আসবে কিন্তু বাক্সের পরিবর্তে প্যাকেট থেকে বের করে দেখাতে হবে।
সেইমত আমি চেনগুলো নিয়ে একটা প্যাকেটে ভরি। সুকেশ কর জানান এরমাঝে নিজের বিশ্বাস অর্জনের জন্য আমার কাছে ২৫০০ টাকা জমা রাখেন। তিনি জানান যুবকের দেওয়া টাকা রাখার জন্য আমি পিছন ফিরতেই দুই যুবক দোকান থেকে বেরিয়ে যায়। এদিকে ৩ যুবক দ্রুত এলাকা ছাড়লে আশেপাশের দোকানদারদের সন্দেহ হয়। পরে তারা সোনার দোকানে আসলে চুরির বিষয়টি জানাজানি হয়। পরে দোকানের মালিক পুলিশে খবর দিলে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে।

Post a Comment